1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু”

  • আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪১ জন দেখেছেন

“মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু”

হারুন রশীদ শেখ, মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি। 

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ অরো এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার( ১১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহতের নাম রায়হান খান (২২)। সে চরডুমুরিয়া খানবাড়ির রুস্তম খানের ছেলে এবং অটো চালক ছিল।

নিহতের স্বজনরা জানান, রায়হান অটো চালাতে সোমবার সকালে বাড়ি হতে বের হওয়ার সময় গোলাগুলির মাঝে পড়ে গুলিবদ্ধ হয়।

জানাগেছে, স্থানীয় আধিপত্যের জেরে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গ্রুপের সাথে একই এলাকার ইউনিয়ন বিএনপি সাবেক সহ সভাপতি আওলাদ হোসেন , আরিফ মীর গ্রুপের দীর্ঘ দিনের বিরোধ চলছিলো।

সেই বিরোধের ধরে সোমবার সকালে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরিফ মীর মারা যায়। এ ঘটনায় আরো দুইজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ রায়হান আজ দুপুরে মারা গেছেন। অপর গুলিবিদ্ধ ইমরান মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রায়হান নামের একজনের মারা গেছে আমরাও খবর পেয়েছি।

তিনি আরো বলেন গতকালের ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। আমরা ইতিমধ্যে দুইজনকে সন্দেহভাজন আটক করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করেছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির