1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে লালপুরে মশাল মিছিল”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১২৫ জন দেখেছেন

“নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে লালপুরে মশাল মিছিল”

মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে মনোনয়নপ্রত্যাশী ডা. ইয়াসির আরশাদ রাজনের অনুসারীরা।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে রামকৃষ্ণপুরে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা মশাল হাতে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিল ও ডা. ইয়াসির আরশাদ রাজনকে প্রার্থী ঘোষণার দাবিতে নানা স্লোগান দেন।

এ সময় লালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, “তৃণমূলের মতামত উপেক্ষা করে দলের মনোনয়ন দেওয়া হয়েছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে ডা. ইয়াসির আরশাদ রাজনকে মনোনয়ন দিতে হবে।”

রাতের ওই মশাল মিছিল প্রসঙ্গে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ডা. ইয়াসির আরশাদ রাজনের বক্তব্য পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ করেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির