1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“গজঘন্টা ইউনিয়নে বিএনপি সেক্রেটারির অপতৎপরতায় উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ জন দেখেছেন

“গজঘন্টা ইউনিয়নে বিএনপি সেক্রেটারির অপতৎপরতায় উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ”

মোছাদ্দেক সৈকত, বিশেষ প্রতিনিধি রংপুর

রংপুরের গংগাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের রাজনৈতিক পরিস্থিতি দিনভর উত্তপ্ত ছিল। অভিযোগ উঠেছে, বিএনপি ইউনিয়ন সেক্রেটারি মতিউর রহমান বাবু রাতের অন্ধকারে জামায়াতে ইসলামের এমপি প্রার্থী রায়হান সিরাজীর বিলবোর্ড সরিয়ে দিয়ে নিজের নামের বিলবোর্ড স্থাপন করেছেন।

জামায়াতে ইসলামের গজঘন্টা ইউনিয়ন সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন সুজা বলেন, “১০ নভেম্বর রাতে ইউনিয়নের চারদিকে রায়হান সিরাজীর একটি বিলবোর্ড নিখোঁজ হয়। আমরা শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে বিষয়টি নিয়ে চুপ ছিলাম। তবে জনগণের দৃষ্টি আকর্ষণ ও স্বচ্ছতার জন্য এ ঘটনা প্রকাশ করা হলো।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মোঃ আশরাফুল আলম অভিযোগ করেন, “গত ঈদুল ফিতর থেকে রায়হান সিরাজীর একটি বিলবোর্ড গজঘন্টা ইউনিয়নের জিরো পয়েন্টে স্থাপন করা ছিল। ১১ নভেম্বর রাতে বিএনপি সেক্রেটারি মতিউর রহমান বাবু সেটি বেআইনিভাবে সরিয়ে নিজের নামের বিলবোর্ড স্থাপন করেন। এটি উদ্দেশ্যপ্রণোদিত কাণ্ড, যা ইউনিয়নের শান্তি ও শৃঙ্খলা বিপন্ন করেছে।”

তিনি আরও বলেন, “গত ১৬ বছরের ফ্যাসিবাদের সময় মতিউর রহমান বাবু কোথায় ছিলেন? আজ যখন দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে এবং প্রশাসনিক নজরদারি রয়েছে, তখন এ ধরনের নেক্কারজনক কাজ করেছেন। আমরা স্থানীয় জনগণ ও প্রশাসনের কাছে বিচারের দাবি জানাচ্ছি।”

গজঘন্টা ইউনিয়ন সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মন্তব্য করেন, “মতিউর রহমান বাবু নিজ উদ্যোগে এই কাজ করেছেন। দলীয়ভাবে আমাদের কারো সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। দায়ভার তারকেই নিতে হবে। তবে প্রশাসন ও দলীয় নেতাদের হস্তক্ষেপে গভীর রাতে পরিস্থিতি মীমাংসিত হয়েছে।”

অবশেষে, সকলের সম্মতিতে জামায়াতে ইসলামের এমপি প্রার্থী রায়হান সিরাজীর বিলবোর্ড পুনঃস্থাপন করা হয়। এতে ইউনিয়নের রাজনৈতিক পরিবেশ আপাতত শান্তিপূর্ণ আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির