1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“শিবচরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় বিএনপির একাধিক সদস্য আহত”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫৪ জন দেখেছেন

“শিবচরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় বিএনপির একাধিক সদস্য আহত”

সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-

পদ্মাসেতুর টোল প্লাজার কাছে শরিয়তপুরের জাজিরা উপজেলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাস্তা অবরোধ করে মিছিল করলে শিবচর উপজেলা বিএনপির কর্মীরা সেখানে গিয়ে আওয়ামী লীগের কর্মীদের সাথে বাক বিতন্ড হওয়ার এক পর্যায়ে ছাত্র লীগের কর্মীর হামলায় মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপি নেতাসহ ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজু মোল্লা, জেলা তাতি দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাওলাদার, উপজেলা যুবদল নেতা রনি বেপারী, ছাত্রদল নেতা ইমন বেপারী ও মাদারীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি শাজাহান মোল্লা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরিয়তপুরের জাজিরা পদ্মা সেতু টোল প্লাজার কাছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল চলাচলের সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের খবর পেয়ে শিবচরের বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তখন বিএনপি ও আওয়ামী লীগ/ছাত্রলীগের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। এতে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজু মোল্লাসহ ১০ জন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এছাড়া ভোর ৬ টার দিকে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের সুর্যনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ ও আওয়ামীলীগের কর্মীরা গাছ কেটে রাস্তা অবরোধ করেন, এতে রাস্তার উভয় পাশে দীর্ঘ যানযট দেখা দেয়। পরে শিবচর উপজেলা বিএনপি, পুলিশ ও স্থানীয় জনগনের সহয়তায় রাস্তা থেকে গাছ সরিয়ে ফেলে যান চলাচল স্বাভাবিক করা হয়। যে কোন ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ এক্সপ্রসওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সতর্ক অবস্থান নেন।

এ সময় শরিয়তপুরের জাজিরা পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল এবং মাদারীপুরের সহকারি পুলিশ সুপার (শিবচর সার্কেল) সালাহ উদ্দিন কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির