1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“নাশকতার চেষ্টায় নাগেশ্বরীতে আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেফতার”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০২ জন দেখেছেন

“নাশকতার চেষ্টায় নাগেশ্বরীতে আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেফতার”

মোঃ সোহেল রানা, জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম)

নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক ও পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চারজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

নাগেশ্বরী থানা সূত্রে জানা যায়, ১৩ নভেম্বর রাত ১২টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ আসাদুজ্জামান বাচ্চু (৫০),সভাপতি, কৃষকলীগ রায়গঞ্জ ইউনিয়ন শাখা।আমিনুল ইসলাম (৪৮) সভাপতি, আওয়ামী যুবলীগ ৬নং ওয়ার্ড, নাগেশ্বরী পৌর শাখা।মোঃ শাহ আলম (৪২),বাংলাদেশ আওয়ামী লীগ, নেওয়াশী ইউনিয়ন শাখা।মোঃ মিঠুন রায়হান ওরফে লিটন মিয়া (২৬),সক্রিয় সদস্য, ছাত্রলীগ ১নং ওয়ার্ড শাখা।

নাগেশ্বরী থানা সূত্রে আরও জানা যায়, ধৃত আসামিদের “নাগেশ্বরী থানার এফআইআর নং-১৪, তারিখ ১৭ অক্টোবর ২০২৫; জি.আর. নং-২০১, তারিখ ১৭ অক্টোবর ২০২৫; সময় সকাল ০৭টা ১৫ মিনিট; ধারা—৮/৯/১০/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯” এর অধীনে গ্রেফতার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “দেশব্যাপী চলমান আন্দোলনের সুযোগে কিছু চক্র নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির