1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৪৯ জন দেখেছেন

“গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত”

শহীদুল ইসলাম শহীদ,গাইবান্ধা প্রতিনিধিঃ

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে যুবদল,সেচ্ছাসেবকদল, ছাত্রদল আয়োজনে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার বিএনপি।

বিকেলে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিকেল ৫টার দিকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে গোবিন্দগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। এসময় তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রামের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।
মিছিল শেষে স্থানীয় পৌর পার্কের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী শামীম কায়সার লিংকন,উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ,সদস্য সচিব রেজানুল হাবীব রফিক,জেলা বিএনপির,যুগ্ন সাধারন সম্পাদক সানোয়ার হোসেন দিপু,হাসানুল রহমান চৌধুরী ডিউক,পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু জাফর লেলিন, দপ্তরে সম্পাদক চলতি দায়িত্বে সাজাদুর রহমান সাজু,সহযোগী সংগঠনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির