1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“বিএনপি সবসময় সমাজের গরীব দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকে-ডা: জাহিদ”

  • আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২৪ জন দেখেছেন

“বিএনপি সবসময় সমাজের গরীব দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকে-ডা: জাহিদ”

মোঃ সাকিব, হিলি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সমাজের গরীব দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কথায় নয় কাজে বিস্বাসী। সমাজের অবহেলিত দুস্ত ও গরীব মানুষের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য আজকের এই আয়োজন। ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পেয়ে খুশি এলাকার গরীব দুস্থ ও অসহায় মানুষ।

আজ শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ডা: জাহিদ এর সার্বিক তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষধ বিতরন অনুষ্ঠানের কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন দিনাজপুর-৬ আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।

চিকিৎসা নিতে আসা কহিনুর বেগম ও সাদ্দাম হোসেন নয়ন বলেন, সকাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে মানুষের উপছে পড়া ভিড়। আমি গাইনি ডাক্তার দেখালাম ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পেয়ে আমি খুশি। আমি আয়োজক ডাঃ জাহিদ এর দোয়া করি এবং বিএনপির জন্য দোয়া করি। আর একজন বলেন, মা কে চোখের ডাক্তার দেখভাল ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পেয়ে খুশি। কারণ অন্য জায়গায় ডাক্তার দেখালে পরামর্শ ফি ৫০০ টাকা ঔষধ তো আছেই।

ডাঃ এজেডএম জাহিদ হোসেন আরও বলেন, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষনা দিয়ে যেমন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। বেগম খালেদা জিয়া ও সারা বাংলাদেশ ঘুরে নেতৃত্ব দিয়েছেন। আগামী কিছু দিনের মধ্যই ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নেতৃত্বে সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশ গ্রহন করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস হচ্ছে সব সময় মানুষের পাশে দাড়ানো। কখনো মানুষকে ছেড়ে পালিয়ে যায় না। অতবা ভয়ে আত্মসমর্পন করে না।

পরে তিনি জেলার ঘোড়াঘাটে এর আগে তিনি বিরামপুর ও নবাবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষধ বিতরণের উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে চার উপজেলায় লক্ষাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ন সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, সম্পাদক নাজমুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, শ্রমিক দলের সম্পাদক মোফাজ্জল হোসেন, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব আলী মুর্তজা, ছাত্র দলের আহবায়ক রিমন প্রদান সহ অনেকে।

ঢাকা, বগুড়া, রংপুর ও দিনাজপুরের প্রায় ২০০ জন চিকিৎসক চার উপজেলায় এই চিকিৎসাসেবা প্রদান করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির