1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“জামায়াতের কাছে ধানের শীষের পরাজয় হতে দিতে চাইনা: টিপু”

  • আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৪০ জন দেখেছেন

“জামায়াতের কাছে ধানের শীষের পরাজয় হতে দিতে চাইনা: টিপু”

মিঠু লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক এ্যাড: তাইফুল ইসলাম টিপু বলেছেন, (লালপুর-বাগাতিপাড়া) এই আসনে আমরা হ্যাটট্রিক করতে চাইনা, ৮ সালে হেরেছি ১৪ সালে হেরেছি, আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর কাছে ধানের শীষেকে পরাজয় করতে দিতে চাইনা।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নাটোরের লালপুরে সুন্দরী পাইলট স্কুল মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা টিপু আরও বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই, আজকে যারা এমপি হতে চাচ্ছে, আবারো দেশে ক্রাইছিস শুরু হলে অনেকেই পালিয়ে যাবে আমরাই কিন্তু রাজপথে থাকবো।

তাইফুল ইসলাম টিপু বলেন, আমি দলকে অনুরোধ করবো নেতাকর্মীদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করুন, এক এগারোতে যখন এমপিরা জিয়া পরিবারের বিরুদ্ধে চলে গিয়েছিলো, আমরা সেদিন হাতেগোনা কয়েকজন জিয়া পরিবারের পক্ষে দাঁড়িয়ে ছিলাম এবং আমরা বিজয়ী হয়েছি, যাদের বিরুদ্ধে লড়াই করেছি তারা আজকে মনোনয়ন পায়, আর আমরা যারা জিয়া পরিবারের পক্ষে ছিলাম তারা বঞ্চিত হই।

তিনি আরও বলেন, আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি লালপুর বাগাতিপাড়ার মানুষকে জেল জুলুম থেকে বাঁচানোর জন্য, আমরা শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত ও প্রতীকের জন্য অপেক্ষা করবো, শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো, জনগনের রায় নিয়ে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো, আগামী নির্বাচনে জনতার প্রার্থীর বিজয় হবে।

এসময় জনসভায় লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকারের সভাপতিত্বে, আরো বক্তব্য রাখেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক টমি, লালপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সভানেত্রী রাশিদা খাতুন, লালপুর ইয়নিয়ন বিএনপির নেতা সাজেদুল ইসলাম হলুদ, জফিরুল ইসলাম মাস্টার,ডলার, মোঃ মকল মেম্বার,রাশিদুল ইসলাম প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির