“ধুনটে রাতে পুলিশের অভিযানে কৃষক লীগ নেতা আটক”
আশেকে এলাহী শিবলী ধুনট উপজেলা প্রতিনিধি (বগুড়া)
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে রাতে বিশেষ অভিযানে কৃষক লীগের সভাপতি আলী আকবর (৫৫) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধুনট থানার এসআই এসএম মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ তাঁর গোয়ালভাগ গ্রামের বাড়িতে অভিযান চালায়।
আলী আকবর স্থানীয় কৃষক লীগের সভাপতি ও মৃত কোরবান আলীর ছেলে। পুলিশ জানায়, অভিযানের পর আলী আকবরকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া চলছে।
Leave a Reply