1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“মুন্সিগঞ্জ বিএনপি’র চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার”

  • আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫৪ জন দেখেছেন

“মুন্সিগঞ্জ বিএনপি’র চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি প্রতিনিধি হারুন রশীদ

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় সদস্যপদ ফিরিয়ে দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুন্সীগঞ্জ জেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাউছার তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আলনূর হোসেন জানি, দিঘীপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শামীম মোল্লা এবং আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুককে দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের আবেদন যথাযথভাবে পর্যালোচনা শেষে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং আজ থেকে তারা আগের মতোই প্রাথমিক সদস্য পদে বহাল থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এরআগে গত বছরের ৫ আগষ্টের পর বিভিন্ন সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য তাদেরকে বহিষ্কার করা হয়েছিলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির