1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ধানের শীষের মনোনয়ন পেয়েই আওয়ামীলীগ কে পুর্নভাসন করেন এমপি পার্থী এম এ মান্নান”

  • আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭৪ জন দেখেছেন

“ধানের শীষের মনোনয়ন পেয়েই আওয়ামীলীগ কে
পুর্নভাসন করেন এমপি পার্থী এম এ মান্নান”

উপজেলা প্রতিনিধি,নবীনগর,বাক্ষণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার চারগ্রাম ঈদগাহ মাঠে ধানের শীষের প্রার্থী এম এ মান্নানকে ঘিরে অনুষ্ঠিত মতবিনিময় সভা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনার।
আজ ১৫ নভেম্বর, বিকাল ৩টা, নারায়নপুর চারগ্রাম ঈদগাহ মাঠে আয়োজন করা হয় এ মতবিনিময় সভার। অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের ধানের শীষ প্রতীক পাওয়া প্রার্থী এম এ মান্নানের চারগ্রামের কর্মীসংঘ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির মনোনয়ন পাওয়ার পর এম এ মান্নান আওয়ামী লীগ পদধারী বেশ কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে এ সভায় অংশ নেন। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং জাতীয়তাবাদী আদর্শের কর্মীদের মধ্যেও দেখা দিয়েছে অসন্তোষ।
সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, “আজকের প্রোগ্রামে আওয়ামী লীগের পদধারী নেতারা এসেছেন মান্নান সাহেবের আমন্ত্রণে। বিষয়টি আমাদের ব্যতিত করছে। আমরা দলকে ভালোবেসে তার সভায় এসেছি, কিন্তু আওয়ামী লীগের উপস্থিতি আমাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।”
এ ঘটনায় স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ এটিকে কৌশলগত রাজনৈতিক যোগাযোগ হিসেবে দেখলেও অনেকে তা দলের আদর্শের পরিপন্থী বলে মন্তব্য করছেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির