“ফুলবাড়ীতে বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতা-কর্মীর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান”
মো:আশরাফুজ্জামান,ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রাজনৈতিক মতাদর্শ, সংগঠনের কর্মপদ্ধতি, সামাজিক মূল্যবোধ এবং ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা নতুনভাবে সংগঠনে যুক্ত হয়েছেন বলে আয়োজক সূত্রে জানা যায়।
গত শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি খাঁড়া পাড়ায় স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী হরমুজ আলী এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি হাফেজ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় এ যোগদান অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবাগত নেতা-কর্মীদের হাতে দলীয় প্রতীক, সাংগঠনিক উপকরণ ও বিশেষ শুভেচ্ছা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী। তিনি বলেন নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে। মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে দেশ ও সমাজ বদলে যাবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা সভাপতি ও ২৬ কুড়িগ্রাম–২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। তিনি বলেন আমরা দল-মত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করতে চাই। নতুন সদস্যদের যোগদান রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া,উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম,ইউনিয়ন সভাপতি শামসুল হুদা বাবুল,নজরুল ইসলাম ব্যাংকার
সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, তরুণ সমাজ ও সাংবাদিক প্রতিনিধিরা।
যোগদানকারী কয়েকজন নেতা-কর্মী জানান“ন্যায়, সত্য, আদর্শ ও জনসেবায় বিশ্বাস রেখে আমরা নতুনভাবে রাজনৈতিক যাত্রা শুরু করলাম। আমরা সমাজ উন্নয়ন ও মানবসেবায় ভূমিকা রাখতে চাই।
আয়োজকদের প্রতিশ্রুতি অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, সংগঠনে যুক্ত প্রত্যেক সদস্যকে পর্যায়ক্রমে রাজনৈতিক প্রশিক্ষণ, সামাজিক দক্ষতা, মানবিক কর্মসূচি ও গণমানুষের সেবা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।পরিশেষে দোয়া মাহফিল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
Leave a Reply