1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“স্বৈরশাসক শেখ হাসিনা, বিশ্বে চরম নিষ্ঠুরতার প্রতীক: মেজর হাফিজ”

  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩০ জন দেখেছেন

“স্বৈরশাসক শেখ হাসিনা, বিশ্বে চরম নিষ্ঠুরতার প্রতীক: মেজর হাফিজ”

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিএনপি মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর স্বৈরশাসক।

তিনি বলেন, সন্ত্রাসের মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে দেশের অর্থ লুট করেছে শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য ১৭ বছরে বহু মায়ের কোল খালি করেছে। এদেশে হত্যা, গুম ও দুর্নীতি সীমা ছাড়িয়েছে। তাদের উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাট হয়ে বিদেশে পাচার করা হয়েছে। সরকারের একজন মন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ি রয়েছে। এতেই বোঝা যায় দেশের উন্নয়নের নামে কতটুকু লুটপাট হয়েছে। এসবের অবসান হওয়া প্রয়োজন।

আজ রবিবার (১৬ নভেম্বর) বিকালে ভোলার তজুমদ্দিন মধ্যবাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজর হাফিজ।

ঢাকা থেকে শুক্রবার লঞ্চযোগে রওনা হয়ে শনিবার সকালে লালমোহন উপজেলা লঞ্চঘাটে পৌঁছালে হাজারো নেতা-কর্মী তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপর লালমোহনের শাহবাজপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন। আজ রবিবার তজুমদ্দিন আগমনেও হাজারো মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

মেজর হাফিজ বলেন, “আজ যে স্নেহ ও ভালোবাসা পেয়েছি তা কখনও ভুলব না। আপনাদের প্রতি আমি ঋণী এবং বেঁচে থাকলে ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।”

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু মিয়া, পরিচালনা করেন সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হাসান মাকসুদুর রহমান, একেএম মহিউদ্দিন জুলফিকার, জেলা যুবদল সহ-সভাপতি হাসান সাফা পিন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির