1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“জরুরি সহায়তা দক্ষতা বৃদ্ধিতে জাবি যুব রেড ক্রিসেন্টের নতুন উদ্যোগ”

  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৪০৯ জন দেখেছেন

“জরুরি সহায়তা দক্ষতা বৃদ্ধিতে জাবি যুব রেড ক্রিসেন্টের নতুন উদ্যোগ”

মো: শাকিল হোসাইন জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৬ নভেম্বর (রবিবার সন্ধ্যা):
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত যুব রেড ক্রিসেন্ট (আর সি ওয়াই)–এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের ট্রেনিং এন্ড কো-কারিকুলাম গ্রুপের মাসিক সভা আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্যসেবা, সচেতনতা ও জরুরি সহায়তা বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, চলতি মাসের শেষ সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) স্বাস্থ্য বিষয়ক সম্পাদকদের জন্য বিশেষ স্বাস্থ্য–বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করবে যুব রেড ক্রিসেন্ট (RCY-JU)। প্রশিক্ষণের সম্ভাব্য তারিখ ২৯ নভেম্বর ২০২৫ নির্ধারিত হয়েছে।
এ ছাড়া আগামী বছরের শুরুতে দ্বিতীয় ধাপে আরও বিস্তৃত ফার্স্ট এইড ট্রেনিং আয়োজনের পরিকল্পনা গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন ট্রেনিং এন্ড কো-কারিকুলাম গ্রুপের ডিপার্টমেন্টাল লিডার মোহাম্মদ আল মাহি (মুয়িত), ডেপুটি লিডার আনোয়ার হেসেন রদ্র, এবং ট্রেনিং উইংয়ের এক্সিকিউটিভ মেম্বার মো. শাকিল হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন রিসার্চ গ্রুপের সদস্য আবু বকর সিদ্দিক, এবং আব্দুল হালিমসহ আরও অনেকে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান, ধাপে ধাপে এসব প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষ স্বেচ্ছাসেবক গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির