1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“যারা বিএনপি করে তারা কখনো ধানের শীষের বিরুদ্ধে কথা বলতে পারে না”

  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১১ জন দেখেছেন

“যারা বিএনপি করে তারা কখনো ধানের শীষের বিরুদ্ধে কথা বলতে পারে না”

মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধিঃ

নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের মনোনিত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে নির্বাচনী প্রচারনা মিছিল করেছে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা। রোববার (১৬নভেম্বর) বিকেলে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

লালপুর সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি গণ মিছিল বের করা হয়। মিছিলটি লালপুর তিন ত্রিমোহিনী চত্বর হয়ে  লালপুর থানা মোড় প্রদক্ষিণন শেষে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এসে সমবেত হয়।

মিছিল শেষে বক্তারা বলেন যারা বিএনপির রাজনীতি করে তারা কখনো ধানের শীষের বিপক্ষে কথা বলে না। আমরা লালপুর-বাগাতিপাড়ার মানুষ কোন বিশেষ ব্যাক্তির রাজনীতি করি না, আমরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি,  বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি করি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি’র মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক  ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল কে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারনায় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করা হয়।

এসময় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচনী প্রচার  মিছিলে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু,  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপি’র সম্পাদক রবিউল ইসলাম রবি সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীয় সমর্থক ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির