1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার, এক আসামি গ্রেফতার”

  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ জন দেখেছেন

“মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার, এক আসামি গ্রেফতার”

হারুন-রশিদ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে টংগিবাড়ী উপজেলায় গাঁজা ও ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে এসআই (নিরস্ত্র) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম উত্তর বেতকা এলাকায় বেতকা বাজার আড়ৎ পট্টি সংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে উত্তর বেতকা এলাকার শামীম শিকদার (৩৯)–কে আটক করে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা (বাজার মূল্য প্রায় ১০ হাজার টাকা) এবং একটি সাদা জিপারে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ২ গ্রাম, মূল্য প্রায় ৬ হাজার টাকা) উদ্ধার করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতার শামীম শিকদারের বিরুদ্ধে টংগিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির