“হবিগঞ্জের পুলিশ সুপার বদলি, দায়িত্বে আসছেন গৌতম কুমার বিশ্বাস”
জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।
হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ.এন.এম সাজেদুর রহমানকে বদলি করা হয়েছে। তাকে পাবনা জেলায় পুলিশ সুপার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তার জায়গায় হবিগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, এসপি সাজেদুর রহমান হবিগঞ্জে দায়িত্ব পালনকালে জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক বিরোধী অভিযান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন। অন্যদিকে নতুন এসপি গৌতম কুমার বিশ্বাস ডিএমপিতে উপকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন জটিল অপরাধ দমন ও নগর পুলিশের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
নিয়োগের প্রজ্ঞাপন জারির পর হবিগঞ্জে প্রশাসনিক মহলে নতুন এসপিকে নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
Leave a Reply