1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“আনোয়ার হোসেন কামালের মৌলভীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ”

  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১২৩ জন দেখেছেন

“আনোয়ার হোসেন কামালের মৌলভীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ”

রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার পৌর শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও সু-সংগঠিত ও গতিশীল রাখতে নতুন দায়িত্ব বণ্টন করেছে জেলা বিএনপি। বর্তমানে বিদেশে অবস্থানরত পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানের অনুপস্থিতিতে তাঁর দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামালের ওপর।

শনিবার (১৫ নভেম্বর) মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক অফিসিয়াল নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় নোটিশে বলা হয়, মনোয়ার আহমেদ রহমান দেশের বাহিরে থাকায় তাঁর অনুপস্থিতিতে সাংগঠনিক প্রয়োজন ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আনোয়ার হোসেন কামালকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

নতুন দায়িত্বপ্রাপ্ত আনোয়ার হোসেন কামাল মৌলভীবাজার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে পৌর শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা বিএনপির নেতারা।

আনোয়ার হোসেন কামাল এর মৌলভীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাঁরা মনে করছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলা বিএনপির এই সিদ্ধান্ত সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির