1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“অষ্টগ্রামে সরকারি জায়গায় ঘর নির্মাণ সত্যতা জানতে চাওয়ায় সাংবাদিকের উপর হামলা”

  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৪ জন দেখেছেন

“অষ্টগ্রামে সরকারি জায়গায় ঘর নির্মাণ সত্যতা জানতে চাওয়ায় সাংবাদিকের উপর হামলা”

এ আর সুমন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় কাস্তূল ইউনিয়নে ৩ সাংবাদিক লাঞ্চিত হয়েছে। এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায় কাস্তূল ইউনিয়নের হোসেনিয়া বাজারের ইউনিয়ন পরিষদের নির্ধারিত জায়গায় জামাল মেম্বার গত দুই মাস আগে ঘর নির্মাণ করতে গেলে উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান (ইউএনও) জামাল মেম্বারকে ঘর নির্মাণ করতে নিষেধ করেন।

গত ১৫/১১/২০২৫/ইং তারিখে কাস্তূল ইউনিয়নের ভূমিদস্যু জামাল মেম্বার রাতের আঁধারে ইউনিয়নের পরিষদের নির্ধারিত জায়গায় ঘর নির্মাণ করে এই অভিযোগের ভিত্তিতে১৬/১১/২০২৫/ইং তারিখে অষ্টগ্রাম উপজেলার তিনজন সাংবাদিক ঘটনাস্থলে গেলে অভিযুক্ত জামাল মেম্বার এর কাছে সত্যতা জানতে চাইলে,ভূমিদস্য জামাল মেম্বার ও তার সহযোগীরা তিনজন সাংবাদিককে অশ্লীল ভাষায় গালাগালি ও মারধর করে এবং সাংবাদিকদের কাছে জানতে চায় এই ইনফরমেশন কার কাছে পেয়েছেন তাদের নাম না বললে তিনজন সাংবাদিককে এখান থেকে যেতে দিবেনা।

পরিস্থিতি ঘোলাটে দেখে একজন সাংবাদিক লুকিয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার কে ফোন করে বিষয়টি অবগত করেন ও অষ্টগ্রাম থানায় ফোন দিয়ে সাহায্য চাইলে তাৎক্ষণিক অষ্টগ্রাম থানার দুজন এসআই ও উপজেলা নির্বাহী অফিসার গিয়ে নির্যাতিত সাংবাদিকদের উদ্ধার করেন।

নির্যাতিত সাংবাদিকরা হলেন দৈনিক আলোকিত সকালের অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ শাহিন মিয়া,দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি মোঃ নাজিরুজ্জামান আজমল ও দেশ বলেটিন পত্রিকার প্রতিনিধি মোঃ আল আমিন।

নির্যাতিত সাংবাদিকরা বলেন আমরা জানতে পারি জামাল মেম্বার ইউনিয়ন পরিষদের জায়গায় ঘর নির্মাণ করে এই বিষয়ে জামাল মেম্বার এর কাছে জানতে চাওয়া মাত্রই জামাল মেম্বার ও তার বাহিনী আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাথারি ভাবে নাদিরুজ্জামান আজমলকে কিল ঘুসি মারে ও হাতে থাকা একটি ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়।

এই বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি এবং যাচাই-বাছাই করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির