1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠুর বিরুদ্ধে পরিকল্পিত ভাবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে”

  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯৮ জন দেখেছেন

“ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠুর বিরুদ্ধে পরিকল্পিত ভাবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে”

মোঃ মাহফুজুর রহমান,স্টাফ রিপোর্টার

জানা গেছে, সম্প্রতি গত (১১ নভেম্বর) মঙ্গলবার দিবাগত রাতে রাণীশংকৈল থানা পুলিশ ৪ জন ব্যক্তিকে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী সন্দেহে আটক করে। তার মধ্যে রাণীশংকৈল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী হামিদুল ইসলাম ও তার ছেলে সারোয়ার নুর লিমনকে আটক করা হয়।

তবে এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু অভিযোগ করে বলেন, দুই বাবা ছেলে কোনদিন কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন না। তাদের কোন দলীয় পদ পদবি বা তালিকায় নাম নেই। তাদের রাণীশংকৈল থানার ওসি আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সদস্য বানিয়ে দিয়ে ব্যক্তিগত আক্রোশে ফাঁসিয়ে দিয়েছেন।

গতকাল (১২ নভেম্বর) বুধবার রাণীশংকৈল থানায় তাদের আটকের প্রতিবাদ করতে গিয়ে ওসি আরশেদুল হকের সাথে আমার বাকবিতন্ডা বাঁধে। এই বাকবিতন্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

তবে নেতাকর্মীরা দাবি করেন একটি কুচক্রী মোহল এই ঘটনাটিকে অন্যদিকে প্রভাবিত করে নজমুল হুদা মিঠুর বিরুদ্ধে অপপ্রচার করছেন। নজমুল হুদা মিঠু নির্দোষ।

রাণীশংকৈল থানায় উপস্থিত পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেজবাউল পারভেজ সূর্য জানান, “ নজমুল হুদা মিঠু ভাই বলতেছিলো ৫ আগস্টের পরে আমরা ৩-৪ দিন থানা পাহারা দিছি, নাহলে সাধারণ ছাত্র জনতা থানা জ্বালিয়ে দিত। মিঠু ভাইয়ের এই কথা গুলো ভুলভাল ভাবে ব্যাখা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।” এটা মোটেও ঠিক নয়।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, একটি মোহল রাজনৈতিক ক্ষতিসাধনের উদ্দেশ্যে নজমুল হুদা মিঠুর নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়াচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এই অপপ্রচারের সাথে রাণীশংকৈল থানার ওসিও জড়িত বলে অভিযোগ করেন তারা সেই সাথে ওসি আরশেদুল হকের অপসারণ চায়।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু বলেন, আগে ভিডিওটি ভালোভাবে দেখুন তারপর জাজ করুন আমি কোন অন্যায় ভাবে হুমকি ধামকি দেয়নি। আমার নামে মিথ্যা বানোয়াট কথা রটানো হচ্ছে। এটা করাচ্ছে ওসি আরশেদুল হক। আমি তাকে অপসারণের দাবী করছি।

এ ব্যাপারে রানীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, তারা থানায় আটককৃতদের ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর আমাদের বিভিন্ন হুমকি দেয়। আমরা তাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করেছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির