1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“‎পবিপ্রবিতে মেইন গেইটের আধুনিক সংস্কার কাজের উদ্বোধন”

  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯২ জন দেখেছেন

“‎পবিপ্রবিতে মেইন গেইটের আধুনিক সংস্কার কাজের উদ্বোধন”
‎
‎মোফাসেরুল হক তন্ময় , বিশেষ প্রতিনিধি:
‎
‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রধান ফটকের আধুনিক সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৭ নভেম্বর সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, প্রক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
‎
‎
‎অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “পবিপ্রবিকে একটি আধুনিক, সুন্দর ও শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে উন্নয়ন কাজ পরিচালনা করছি। বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার শুধুমাত্র একটি গেইট নয়, এটি প্রতিষ্ঠানের পরিচয়, মর্যাদা ও নান্দনিকতার প্রতীক। আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা সমৃদ্ধ এই নতুন গেইট পবিপ্রবির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। নতুন মেইন গেইট সংস্কার সেই অগ্রযাত্রারই অংশ।”
‎
‎উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “এই সংস্কার কাজ বিশ্ববিদ্যালয়ের নান্দনিকতা বৃদ্ধি করবে এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। মানসম্মতভাবে কাজ সম্পন্ন করতে প্রশাসন সর্বদা তদারকি করবে।”
‎
‎অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলের সহযোগিতা কামনা করে আরও আধুনিক ও প্রযুক্তিসমৃদ্ধ ক্যাম্পাস গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির