1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা মহিলা দলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত”

  • আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১২৪ জন দেখেছেন

“খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা মহিলা দলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা মহিলা দলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকালে বড়নাল ইউনিয়নের বড়নাল মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মাঠে এ নিঅবাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সমাবেশে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা দলের সভাপতি অজিফা সিরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান।

এ সময় বক্তব্য দেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মারিয়াম আক্তার মনি, যুগ্ম সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সিমাসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও জানান, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে নারীদের সক্রিয় ভূমিকা দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ বড়নাল এলাকায় নির্বাচনী পথসভায় অংশ নেন। পথসভায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে তারা দলের চলমান কর্মসূচি ও লক্ষ্য তুলে ধরেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির