1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“কুড়িগ্রামে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ”

  • আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৭৮ জন দেখেছেন

“কুড়িগ্রামে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ”

মোঃ সোহেল রানা, জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম

কুড়িগ্রামে ভুরুঙ্গামারী উপজেলায় স্কুল অনুমোদন ও শিক্ষক পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ”

একটি সংঘবদ্ধ দালাল চক্র। এই দালাল দৈনিক প্রলয় পত্রিকার সম্পাদক প্রতারক সোবেদ আলী রাজা। দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন দপ্তর, মাউশি ও বেসরকারি প্রতিষ্ঠানে ‘নিশ্চিত নিয়োগের’ মিথ্যা আশ্বাস দিয়ে তারা প্রতারণা চালিয়ে আসছিল।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রথমে সোবেদ আলী রাজা তাদের টার্গেট করে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ও অভ্যন্তরীণ যোগাযোগ রয়েছে বলে দাবি করত। পরে ধাপে ধাপে ‘ফাইল প্রসেসিং’, ‘ভেরিফিকেশন’, ‘চূড়ান্ত নিয়োগ’সহ নানা অজুহাতে লাখ লাখ টাকা নেয়। কারো কারো কাছ থেকে ২০–২৫ লাখ, আবার কারো কাছ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে শতাধিক শিক্ষক কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। ভয়ে নিজ ভুরুঙ্গামারী এলাকার ইসলামপুর গ্রামে আসতে চান না। এই প্রতারক ইতিমধ্যে ১১ নাম্বার বউয়ের বাড়ি ময়মনসিংহ নগরীতে বসবাস করেন। সকল
অর্থ হাতিয়ে নেওয়ার পর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে প্রতারক চক্রটি নানা অজুহাতে সময়ক্ষেপণ করে। শেষে আবিষ্কার হয়—চাকরির নিয়োগপত্র, ভেরিফিকেশন সিল ও স্বাক্ষর সবই জাল।

প্রতারণার শিকার ভুক্তভোগী সাবিনা আক্তার বলেন, “সরকারি চাকরি পাইয়ে দেবে বলে মোট ১৮ লাখ টাকা নিয়েছে সোবেদ আলী রাজা । কিন্তু পরে দেখি সবই ভুয়া—এখন টাকা ফেরত চাইলে হুমকি দেয় এবং পত্রিকার সংবাদের ভয় দেখায়।

এ ঘটনায় কয়েকজন ভুক্তভোগী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, চক্রটির বিরুদ্ধে প্রাথমিক তথ্য যাচাই করা হচ্ছে; প্রয়োজনে গ্রেপ্তার অভিযান চালানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির