1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা”

  • আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৩ জন দেখেছেন

“সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি। মঙ্গলবার বিকেলে মাটিরাঙা সদরের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মাটিরাঙা উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত ইমাম ও ওলামা মাশায়েখরা এতে অংশ নেন। সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকধারী প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

সভায় বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, “বিএনপি সবসময় সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও আন্তরিক। জিয়াউর রহমানের হাত ধরে যে বহুত্ববাদী রাজনীতির সূচনা হয়েছে, তা পাহাড়েও অটুট আছে। ২০০১–২০০৬ মেয়াদে পাহাড়ে মন্দির, মসজিদ, বিহারসহ ধর্মীয় উপাসনালয়, সড়ক যোগাযোগ, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পর্যটন খাতে ব্যাপক উন্নয়ন করেছে বিএনপি।”

জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, “জামায়াত ধর্মকে পুঁজি করে মিথ্যাচার ছড়াচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করছে। বর্তমানে তারা পতিত আ’ লীগের ভূমিকা পালন করে নির্বাচনকে ঘিরে তামাশা করছে। পিআরসহ কয়েকটি দাবি তুলে নির্বাচন ভন্ডুলের চেষ্টা করছে।”

আগামী জাতীয় নির্বাচনে জনগণকে ভোট দিতে কেন্দ্রমুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পতিত আ’লীগ সরকারের সময়ে মানুষ ভোট দিতে পারেনি। গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে বিএনপির নেতা–কর্মীরা মামলা, হামলা, নির্যাতন, গুম, খুন ও ঘরবাড়ি ভাঙচুরের শিকার হয়েছেন।”

তিনি আরও বলেন, “মানুষের ভোটে নির্বাচিত হলে পাহাড়ের সকল সম্প্রদায়ের উন্নয়নেই কাজ করবে বিএনপি।”

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে সন্ধ্যায় মাটিরাঙা উপজেলা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আরও একটি মতবিনিময় সভায় অংশ নেবেন ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির