1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ধুনটে গাড়ি ভাঙচুর মামলায় যুবলীগ নেতা বেল্লাল হোসেনের গ্রেপ্তার”

  • আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৯৩ জন দেখেছেন

“ধুনটে গাড়ি ভাঙচুর মামলায় যুবলীগ নেতা বেল্লাল হোসেনের গ্রেপ্তার”

আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা প্রতিনিধি (বগুড়া)

বগুড়ার ধুনটে ২০১৮ সালের আলোচিত গাড়ি ভাঙচুর মামলার এক আসামি হিসেবে উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

থানা পুলিশ জানায়, সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গোসাইবাড়ী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বেল্লাল হোসেন গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডুড়ী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ১১ ডিসেম্বর ধুনট শহরের কলাপট্টি এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়া বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা চালানো হয়। ওই ঘটনায় দুটি জিপ, দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং প্রায় ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠে।

পরবর্তীতে গত বছরের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামিদের মধ্যে একজন হিসেবে বেল্লালকে চিহ্নিত করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল আলম বলেন, “হামলা মামলার এক আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির