1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“হবিগঞ্জ সদর হাসপাতালে নার্সদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন”

  • আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৭১ জন দেখেছেন

“হবিগঞ্জ সদর হাসপাতালে নার্সদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন”

হবিগঞ্জ প্রতিনিধি:জি,এম বাবু

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নার্সরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৫) সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সকালে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শাহআলম নামে এক শ্বাসকষ্টের রোগীর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে শ্বাসকষ্ট নিয়ে শাহআলমকে ভর্তি করা হলে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নার্স তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেন। প্রায় এক ঘণ্টা পর রোগীটি মারা যায়।

এর কিছুক্ষণ পর রোগীর স্বজনরা হাসপাতালে এসে দায় চাপাতে নার্সদের সঙ্গে তর্কে জড়ায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা সিনিয়র স্টাফ নার্সের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে জরুরি বিভাগের নার্সসহ হাসপাতালে দায়িত্ব পালনকারী সকল নার্স তাৎক্ষণিকভাবে মানববন্ধনে অংশ নেন। কর্মসূচিতে তারা জানান, নিয়মমাফিক চিকিৎসা দেওয়া সত্ত্বেও হামলার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি তাদের নিরাপত্তাহীনতায় ফেলছে।

মানববন্ধনে নার্সরা বলেন—
“আমরা মানুষের সেবা করি, হামলার লক্ষ্যবস্তু হতে আসিনি। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

এ ঘটনায় হাসপাতাল প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির