1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ধুনটে গ্রামীণ ব্যাংকের সামনে পাওয়া গেল তিনটি ককটেল”

  • আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ জন দেখেছেন

“ধুনটে গ্রামীণ ব্যাংকের সামনে পাওয়া গেল তিনটি ককটেল”

আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা প্রতিনিধি (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামীণ ব্যাংক উপ-শাখার মূল ফটকের কাছে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শাটডাউন পরিস্থিতির মধ্যে হঠাৎ এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গ্রাহকের ছদ্মবেশে আসা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ব্যাংকের গেটের দক্ষিণ পাশে ককটেলগুলো রেখে যায়। পরে উপ-শাখার ব্যবস্থাপক সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে দ্রুত ধুনট থানা পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল আলম বলেন, উদ্ধারকৃত ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং উদ্দেশ্য কী—তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তবে আতঙ্ক তৈরি হলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির