1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“লামায় নদীর তীরবর্তী খাস জমিতে তামাক চাষ পরিহার কৃষকদের মাঝে সচেতনতা সভা অনুষ্ঠিত”

  • আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ জন দেখেছেন

“লামায় নদীর তীরবর্তী খাস জমিতে তামাক চাষ পরিহার কৃষকদের মাঝে সচেতনতা
সভা অনুষ্ঠিত”

মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের লামায় নদীর তীর থেকে ৫০ ফুট পর্যন্ত সরকারি খাস জমিতে তামাক চাষ না করার বিষয়ে কৃষকদের মাঝে গণসচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পানির উৎস সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ‘ব্রিটিশ টোব্যাকো’ লামা এরিয়ার উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে নদীর তীরবর্তী অঞ্চলে তামাক চাষের পরিবেশগত ও স্বাস্থ্যগত ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, তামাক চাষের ফলে ভূমির উর্বরতা হ্রাস পায় এবং নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নদীর তীর থেকে ৫০ ফুট সরকারি খাস জমিতে তামাক চাষ কঠোরভাবে নিষিদ্ধ করার গুরুত্বের ওপরও তিনি জোর দেন।

আলোচনা সভা শেষে উপস্থিত মোট ৩৯৩ জন কৃষকের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়। সরকারি খাস জমিতে তামাক চাষ না করার বিষয়ে কৃষকদের মাঝে গণসচেতনতা সৃষ্টি, বীজ বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করাই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য।

সভায় লামা পৌরসভার সহকারী প্রকৌশলী রুই প্রু অং মার্মা, কর নির্ধারক নূর মোহাম্মদ, স্থানীয় সাংবাদিক এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির