1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মালয়েশিয়ায় মৃত্যুবরণ করা সিলেটের কনটেন্ট ক্রিয়েটর দিপংকর দিপের লাশ দেশে পৌঁছেছে”

  • আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪৫ জন দেখেছেন

“মালয়েশিয়ায় মৃত্যুবরণ করা সিলেটের কনটেন্ট ক্রিয়েটর দিপংকর দিপের লাশ দেশে পৌঁছেছে”

নিজস্ব প্রতিবেদক: জি,এম বাবু

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দিপংকর দিপ (২১) মৃত্যুবরণ করেছেন মালয়েশিয়ায়। গত ১২ নভেম্বর বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে কুয়ালালামপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) রাতে বাংলাদেশে পৌঁছায় দিপের মরদেহ। প্রিয় সন্তানের লাশ গ্রহণ করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী। মাত্র একুশ বছর বয়সেই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন দিপ।

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে মালয়েশিয়া গেলেও শেষ পর্যন্ত তাকে নিথর দেহে ফিরতে হলো জন্মভূমিতে—এতে শোকের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমসহ তার গ্রামের বাড়ি সিলেটের পুটিজুরীতে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ৭টায় তার গ্রামের বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানেই দিপের শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির