1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“মুন্সীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় ৯৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১০”

  • আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯২ জন দেখেছেন

“মুন্সীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় ৯৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১০”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি প্রতিনিধি : হারুন রশিদ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলায় আসামিদের বিরুদ্ধে ‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রে ক্ষতিসাধন ও রাষ্ট্রবিরোধী কবর্মকান্ডের অভিযোগ আনা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে সিরাজদিখান থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই )নাহিদ মাসুদ বাদী হয়ে মামলাটি করেন । এ ঘটনায় অভিযান চালিয়ে জড়িত ১০ জন আটক করেছে পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ মন্টু ভূইয়া (৩০), ,মোঃ নাইম শেখ উজ্জল (২২),মোঃ হায়দার শেখ (২২,রহিম শেখ (২৪),মোঃ মকবুল হোসেন (৫৪), ইউসুফ শেখ (৪৯), বাচ্চু সরকার (৪৮), আলমগীর হোসেন (৫০), মোঃহালিম বেপারী (৩৮), মোঃ সজিব মোল্লা (৩৬)।
এর আগে মঙ্গলবার সকাল ৯ টায় সিরাজদিখান উপজেলার যুবলীগের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে শেখ হাসিনার রায়ের প্রতিবাদে প্রকাশ্যে পুলিশের টহল দলের সামনে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় টহলের দায়িত্বে থাকা সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো.কামরুজ্জামান সিকদারসহ দুই কনস্টেবল বাদশা মিয়া ও সফিকুলকে প্রত্যাহার করা হয়।
সিরাজদিখান থানার ওসি মো.আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মঙ্গলবার সকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে লাঠিসোঁটা, নিয়ে সরকারবিরোধী বিভিন্ন শ্লোগানসহ মিছিল করছে। এ ঘটনায় ৪৫ জন নামীয় অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে । অভিযান চালিয়ে জড়িত ১০ জনকে আটক করা হযেছে । দায়িত্ব অবহেলার কারনে একজন এসআইসহ দুই কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির