1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ধুনটে প্রতারক দম্পতির ফাঁদে পড়ে এতিম কিশোরের অটোভ্যান উধাও”

  • আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ জন দেখেছেন

“ধুনটে প্রতারক দম্পতির ফাঁদে পড়ে এতিম কিশোরের অটোভ্যান উধাও”

শিবলী,উপজেলাপ্রতিনিধি,ধুনট,বগুড়া।

হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জন হারিয়ে দিশেহারা চালক কাইয়ুম

বগুড়ার ধুনট উপজেলায় প্রতারণার শিকার হয়ে অটোভ্যান খোয়ালেন আব্দুল কাইয়ুম (১৫) নামে এক কিশোর চালক। অজ্ঞাত পরিচয়ের এক প্রতারক দম্পতির খপ্পরে পড়ে পরিবারের একমাত্র জীবিকার উৎস হারিয়ে হতাশায় ডুবে আছে এই এতিম কিশোর। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ধুনট থানা মোড় এলাকা থেকে অটোভ্যানটি খোয়া যায়। কাইয়ুম উপজেলার নিমগাছি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর অল্প বয়সেই সংসারের হাল ধরে কাইয়ুম। ছয় সদস্যের হতদরিদ্র পরিবারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সংসারের ভরণপোষণ চালাতে প্রায় দেড় মাস আগে কষ্ট করে একটি অটোভ্যান কেনে সে। প্রতিদিন সেই ভ্যান চালিয়ে যা আয় হতো, তা দিয়েই চলত তাদের সংসার।

মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় কাইয়ুম। ধুনট থানা মোড়ে পৌঁছালে অজ্ঞাত এক দম্পতি সোনাহাটা যাওয়ার কথা বলে ভ্যান ভাড়া নেয়। কথাবার্তার মাধ্যমে নিজেদের প্রতি আস্থা তৈরি করে প্রতারক চক্রটি। একপর্যায়ে মোড়ের পাশে ভ্যানটি তাদের এক সহযোগীর কাছে রাখতে বলে দম্পতি কাইয়ুমকে নিজেদের সঙ্গে বাজারে নিয়ে যায়। কেনাকাটার ভিড়ে সুযোগ বুঝে প্রতারকরা চুপিসারে সটকে পড়ে। প্রায় আধা ঘণ্টা পর থানা মোড়ে ফিরে এসে কাইয়ুম দেখে—ভ্যানসহ উধাও হয়ে গেছে সেই ব্যক্তিও।

অটোভ্যান হারিয়ে দিশেহারা কাইয়ুম পরে থানায় লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগে কোনো আসামির নাম উল্লেখ নেই। ধুনট থানার ডিউটি অফিসার এএসআই কুলসুমা খাতুন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। ওসির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জীবিকার একমাত্র ভরসা হারিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে কিশোর চালক কাইয়ুম। পরিবারের ছয়জন সদস্যের খাবার, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয়—সবই নির্ভর করত তার অটোভ্যানের ওপর। ভ্যান হারানো মানে শুধু একটি যানবাহন নয়, পুরো পরিবারের বেঁচে থাকার স্বপ্নটাই যেন পড়ে গেছে বিপদে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির