1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মুন্সীগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিলসহ আটক ৩”

  • আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪১ জন দেখেছেন

“মুন্সীগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিলসহ আটক ৩”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি প্রতিনিধি হারুন রশিদ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়ী এলাকার পদ্মা সেতু (উত্তর) থানার বিপরীত পাশের সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- শমসের আলী (৩২), মো. রানা (৩৮), ও অছির উদ্দিন (৪০)।

জেলা গোয়েন্দা শাখার তথ্য সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় সিএনজি স্ট্যান্ড এলাকায় সন্দেহজনক অবস্থায় থাকা তিনজনকে আটক করে তল্লাশি করে তাদের কাছে থাকা ৪০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ জানান, পদ্মা সেতু (উত্তর) থানায় এ ঘটনায় একটি এজাহার দাখিল করা হয়েছে। নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির