1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মুন্সীগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ: ছিন্নভিন্ন গাড়ি চালক আহত”

  • আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫০ জন দেখেছেন

“মুন্সীগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ: ছিন্নভিন্ন গাড়ি চালক আহত”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি প্রতিনিধি হারুন রশিদ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে ছিন্নভিন্ন হয়ে গেছে এম্বলেন্সটি। এতে গুরুতর আহত হন অ্যাম্বুলেন্সের চালক। বুধবার (১৯ নভেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে ঘটে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাক বলিত অ্যাম্বুলেন্সটি, বাগেরহাট জেলা থেকে রোগী নিয়ে ঢাকার দিকে আসছিল। পদ্মা সেতুর ঢালে পৌঁছালে এটি সামনে থাকা ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৭৬৯২)-এর পেছনে জোরে আঘাত হানে। সংঘর্ষে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।

আহত চালকের নাম আশিক কুমার বিশ্বাস (৩১)। সে বাগেরহাট জেলার মালোপাড়া রোড এলাকার পিতা মৃত গোবিন্দ কুমার এর ছেলে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে আশিককে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকায় রেফার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।

তিনি বলেন. দুর্ঘটনার পর ওই অংশে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির