“হবিগঞ্জে ভূয়া ডাক্তার আটক: র্যাব-৯ এর অভিযানে প্রতারণার অবসান”
হবিগঞ্জ প্রতিনিধি:জি,এম বাবু
হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস রোড এলাকা থেকে নিজেকে চিকিৎসক পরিচয়দানকারী এক নারীকে আটক করেছে র্যাব-৯। আটককৃতের নাম মমতাজ বেগম রিপা। দীর্ঘদিন ধরে তিনি ভুয়া পরিচয়ে রোগীদের চিকিৎসা দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে র্যাব জানিয়েছে।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে চিকিৎসা সনদ ও বিভিন্ন ভুয়া নথিপত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে তিনি কোনো স্বীকৃত মেডিকেল প্রতিষ্ঠানের ডাক্তার নন। দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে রোগী দেখছিলেন ও আর্থিকভাবে প্রতারণা করছিলেন।
অভিযানে নেতৃত্বদানকারী একজন কর্মকর্তা বলেন—
“সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। এমন প্রতারণামূলক কর্মকাণ্ড দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিন। আমরা ব্যবস্থা নেব।”
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র্যাব সূত্রে জানা গেছে।
Leave a Reply