1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“তারুণ্যের উত্সব উদযাপন উপলক্ষে শিবচরে উপজেলা পর্যায়ে ক্বিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬৮ জন দেখেছেন

“তারুণ্যের উত্সব উদযাপন উপলক্ষে শিবচরে উপজেলা পর্যায়ে ক্বিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত”

সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :-

তারুণ্যের উতসব ২০২৫ উদযাপন উপলক্ষে মাদারীপুর জেলার শিবচরে উপজেলাভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। ১৯শে নভেম্বর থেকে ২০ শে নভেম্বর বৃহস্পতিবার শিবচর মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্র সকাল ৯টা হতে ১টা পর্যন্ত এই প্রতিযোগিতার কার্যক্রম চলে। এতে শিবচর উপজেলার আলিয়া, ইবতেদায়ি, কওমি, নূরানী, হাফেজি মাদরাসার প্রায় ২৫টি প্রতিষ্ঠানের মোট ২৫৭ জন শিক্ষার্থীরা আংশগ্রহণ করেন। এবং একাধারে ১০ জন হাফেজ, ক্বারী, আলেম বিচারকগন দায়িত্ব পালন করেন

ক্বিরাত প্রতিযোগিতা ক,খ,গ ৩টি গ্রুপে অনুষ্টিত হয়। এবং প্রত্যেক গ্রুপের প্রথম স্থান অর্জনকারীকে নগদ ৫ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩ হাজার টাকা ও তৃতীয় স্থান অর্জনকারীকে ২ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়াও বিজয়ী ছাত্র/ছাত্রীকে বিশেষ পুরস্কার হিসেবে নগদ টাকা উপহার দেওয়া হয়। গ্রুপের সকল বিজয়ীদের মধ্যে বই ও সনদপত্র প্রদান করা হয়।

শিবচর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মো:আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার প্রদান ও বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার এইচ,এম,ইবনে মিজান, তিনি বলেন আজকের প্রতিযোগিতার মাধ্যমে কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে যাবে। আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মাদারীপুর-১ শিবচর আসনের মনোনীত প্রার্থী সরোয়ার হোসেন মৃধা,খেলাফত মজলিস এর শিবচরে মনোনীত প্রার্থী মাওলানা শাহআলম তালুকদার।

মাওলানা মুস্তাকিম এর উপস্থাপনায় বক্তব্য রাখেন শিবচর উপজেলা মডেল মসজিদের খতীব মুফতি তাজুল ইসলাম,,হাফেজ হাবিবুর রহমান,দারুল আরকাম মাদ্রাসা, হাফেজ জালালুদ্দিন (কুতুবপুর মাদ্রাসা), হাফেজ মাহমুদ আব্বাস,(জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা), হাফেজ আহসানুল করীম, (কাঠালবাড়ি মাদ্রাসা), হাফেজ জহিরুল ইসলাম, (কুতুবপুর মাদ্রাসা), মুফতি আতিকুর রহমান,খতীব উপজেলা পরিষদ মসজিদ,হাফেজ হাবিবুর রহমান, (দারুল আরকাম)

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন আলিয়া ও কওমী মাদ্রাসার বরেণ্য আলেম- ওলামাগন, দৈনিক নিরপেক্ষ শিবচর প্রতিনিধি সহিদুল ইসলাম , দৈনিক ঘোষণার শিবচর প্রতিনিধি সাইদুর রহমান, ইসলামকি ফাউন্ডেশনের শিবচর উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির