1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মাটি জল রাখি পরিষ্কার—বিডি ক্লিন কালকিনি টিমের একদিনে অসাধারণ পরিচ্ছন্নতা অভিযান”

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ জন দেখেছেন

“মাটি জল রাখি পরিষ্কার—বিডি ক্লিন কালকিনি টিমের একদিনে অসাধারণ পরিচ্ছন্নতা অভিযান”

আরাফাত হোসেন মাদারীপুর

পরিবেশ রক্ষায় সচেতনতার নতুন দৃষ্টান্ত স্থাপন করলো বিডি ক্লিন কালকিনি টিম।
গত ১৬/১১/২৫, রবিবার, পুরো কালকিনি উপজেলার নজর কাড়ে টিমের অসাধারণ পরিচ্ছন্নতা উদ্যোগ। দীর্ঘদিন ধরে অবহেলিত ও অপরিচ্ছন্ন অবস্থায় থাকা কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পুকুর এবং পুরো ক্যাম্পাসকে ঘিরে পরিচালিত হয় এক বৃহৎ পরিচ্ছন্নতা অভিযান।

অভিযানে টিমের স্বেচ্ছাসেবীরা সকাল থেকেই মাঠে নেমে পড়েন। পুকুরের পানি, আশপাশের ঝোপ-ঝাড়, বর্জ্য, আবর্জনা—সবকিছু পরিস্কার করতে তারা একসাথে অক্লান্ত পরিশ্রম করেন। কয়েক ঘণ্টার ধারাবাহিক কর্মযজ্ঞে বিদ্যালয়ের পুরোনো, অপরিচ্ছন্ন পরিবেশ বদলে গিয়ে তৈরি হয় এক পরিচ্ছন্ন, প্রাণবন্ত ও সুন্দর পরিবেশ।

স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং বিডি ক্লিন টিমের প্রশংসা করেন। তারা জানান—একদিনের প্রচেষ্টায় কীভাবে একটি শিক্ষাপরিবেশ বদলে যেতে পারে, তা এই অভিযানের মাধ্যমেই স্পষ্ট হয়েছে।

বিডি ক্লিন কালকিনি টিম জানিয়েছে,
“পরিবেশ আমাদের সকলের।
মাটি, জল ও বাতাসকে দূষণমুক্ত রাখতে আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করি, তবে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়া সম্ভব।”

এই উদ্যোগ শুধু একটি পরিচ্ছন্নতা অভিযান নয়—এটি ছিল পরিবেশসচেতনতা, দায়িত্ববোধ এবং সামাজিক ইতিবাচক পরিবর্তনের এক উজ্জ্বল উদাহরণ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির