1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“হিলিতে রাস্তার সংস্কার কাজ অসমাপ্ত, ভোগান্তি চরমে”

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৩১ জন দেখেছেন

“হিলিতে রাস্তার সংস্কার কাজ অসমাপ্ত, ভোগান্তি চরমে”

মোঃ সাকিব হিলি প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ অসমাপ্ত রেখে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা লাপাত্তা হয়ে গেছেন। ফলে ২ কিলোমিটার জুড়ে সড়কে তৈরি হওয়া খানাখন্দ ও নির্মাণ সামগ্রীর স্তূপের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, স্থানীয় বাসিন্দা এবং পরিবহন শ্রমিকরা। গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

চলতি বছরের জানুয়ারি মাসে হিলির চার মাথা মোড় থেকে মহড়া পাড়া কবরস্থান মোড় পর্যন্ত ২ কিলোমিটার রাস্তাটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়। তবে চার মাথা মোড় থেকে হাকিমপুর ডিগ্রি কলেজ গেট পর্যন্ত কিছু অংশের কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোবহান অ্যান্ড ব্রাদার্স লাপাত্তা হয়ে যায়। এতে এই সড়ক ব্যবহারকারীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। রাস্তার বিভিন্ন স্থানে গভীর গর্ত এবং কাঁচা খোয়াবালি ছড়িয়ে ছিটিয়ে থাকায় যানবাহন চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বললে তারা জানান, “স্কুল ও কলেজের শিক্ষার্থীরাসহ আমরা সবাই অসুবিধায় আছি। রাস্তাঘাট খারাপ হওয়ায় গাড়ি চালানো যায় না, গাড়ি নষ্ট হয়। আমাদের পরিবেশ খুব খারাপ। রাস্তাঘাটের এই পরিস্থিতিতে লোক নিয়ে যাওয়া যায় না। এ রাস্তাটা খুব দ্রুত যদি সংস্কার বা যদি ভালো একটা পরিবেশ তৈরি করে, আমাদের জন্য ভালো হবে।”

পৌর প্রশাসক মো. সাব্বির হোসেন বলেন, “বর্তমানে আমরা দেখেছি যে গত সপ্তাহ থেকে এটার সরঞ্জামাদি পাথর, তারপরে বিভিন্ন সাইজের পাথর, বালি ইত্যাদি নিয়ে আসছেন এবং আশা করতেছি আমরা হয়তো আগামী ১০-১৫ দিনের মধ্যে এই কাজটা শেষ হবে।”

ভুক্তভোগীদের দাবি, দ্রুত রাস্তাটির অসমাপ্ত কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘব করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির