1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ডিডাফ এর পৃথক মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৯২ জন দেখেছেন

“মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ডিডাফ এর পৃথক মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি, মৌলভীবাজার।

ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সিলেট বিভাগের উদ্যোগে মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলে পৃথকভাবে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কস্থ রংধনু সাতরং কার্যালয়ে ডিডাফ জেলা সভাপতি বশির আহমদ হাজারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সেন্টাল কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ডিডাফ সেন্টাল কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন মিয়াজী, সিলেট বিভাগীয় সভাপতি নুরুল ইসলাম সারজুল, সাধারণ সম্পাদক ডাঃ হিমাচল দত্ত, দৈনিক আলোকিত নিউজ জেলা প্রতিনিধি ডাঃ সৈয়দ কামরুজ্জামান, রংধনুর সাতরং নির্বাহী পরিচালক নাসির উদ্দিন আহমেদ উজ্জ্বল, ডিডাফ কমলগঞ্জ উপজেলা সভাপতি মোঃ নাজিম উদ্দিন, দৈনিক ডেসটিনি মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক।

স্বাগত বক্তব্য রাখেন সমীর চন্দ্র সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আশুতোষ দাস, পবিত্র রঞ্জন পাল,পান্না লাল পাল, নকুলেশ্বর দেবনাথ, শুক্লা রালী দেব, জাহেরা বেগম, সম্পা রানী দে, কাকলী রায়, বিনতী মালাকার, রীপা মল্লিক, রুমা রানী দাশ, সুনীয়া বেগম, রুবিনা আক্তার, সৈয়দা মেহেরুন্নেছা, মোঃ আব্দুল বাছিত, রোকসানা বেগম প্রমুখ। এসময় ডিডাফ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ডিডাফ সেন্টাল কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন তার বক্ত্যবে বলেন, ৬ লক্ষ নারী উদ্দোক্তা সারা বাংলাদেশে ডিডাফের মাধ্যমে আমরা শুরু করতে চাই এবং কমসংস্থানের ব্যবস্থা করতে চাই। এব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন।

এদিকে সকাল ৯টায় শ্রীমঙ্গলের গুহ রোডস্থ হোটেল হিলসাইড রেস্ট হাউসে শ্রীমঙ্গল উপজেলার সভাপতি ডাঃ রাধা কান্ত দাসের সভাপতিত্বে পৃথক মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সেন্টাল কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ডিডাফ সেন্টাল কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন মিয়াজী, সিলেট বিভাগীয় সভাপতি নুরুল ইসলাম সারজুল, সাধারণ সম্পাদক ডাঃ হিমাচল দত্ত, হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ আবদুল কাইয়ুম, মৌলভীবাজার জেলা সভাপতি বশির আহমদ হাজারী, কমলগঞ্জ উপজেলা সভাপতি মোঃ নাজিম উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক মোঃ সোলেমান হোসেন সবুজ, রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক অচিন্ত দে, দৈনিক ডেসটিনি মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক।

স্বাগত বক্তব্য রাখেন সমীর চন্দ্র সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাঃ অশোক কুমার দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক সেলিনা আক্তার, আব্দুস শহীদ চৌধুরী, কৃষ্ণা দেবনাথ, শায়লা বেগম, মোঃ আমির উদ্দিন, মোস্তফা কামাল, মোঃ আব্দুস শহীদ, মোঃ আমীর উদ্দিন, জয়নাল মিয়া প্রমুখ। এসময় ডিডাফ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির