1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে ঢাকা আলিয়ায় শোকরানা মাহফিল আজ”

  • আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ জন দেখেছেন

“শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে ঢাকা আলিয়ায় শোকরানা মাহফিল আজ”

এ.এম.মহিউদ্দিন,ঢাকা আলিয়া প্রতিনিধি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধ মামলার সাম্প্রতিক রায়কে কেন্দ্র করে আজ রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় শোকরানা মাহফিল অনুষ্ঠিত হবে। আয়োজকদের মতে, এই রায়ে দেশের মানুষ ন্যায়বিচারের প্রতি নতুন করে আস্থা পেয়েছে এবং দীর্ঘদিনের অপেক্ষারও অবসান হয়েছে।

মাহফিলটি আজ ২২ নভেম্বর, শনিবার, দুপুরের পর থেকে ১ নম্বর অরফ্যানেজ রোডে শুরু হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে। এই আয়োজন করেছে সম্পদ রক্ষা ছাত্র ঐক্য, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা। আয়োজকেরা জানান, রায় ঘোষণার পর থেকে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে এবং সকলেই সন্তোষ প্রকাশ করেছেন। সেই অনুভূতি থেকেই তারা শোকরানা মাহফিল করার সিদ্ধান্ত নেন।

অনুষ্ঠানে দেশের শান্তি, স্থিতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হবে। পাশাপাশি আয়োজকেরা আশা প্রকাশ করেছেন যে ন্যায়বিচারের ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে সমাজ আরও শান্তিপূর্ণ হবে। তারা সবাইকে শান্তি, সম্প্রীতি ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির