1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“লালপুরে সন্তান লাভের আশায় বটগাছের নিচে আঁচল পেতে নারীদের মানত”

  • আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪২ জন দেখেছেন

“লালপুরে সন্তান লাভের আশায় বটগাছের নিচে আঁচল পেতে নারীদের মানত”

মিঠু লালপুর (নাটোর)প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের গোঁসাইজীর আশ্রমে নবান্ন উৎসবকে কেন্দ্র করে এবারও ভিন্নধর্মী একটি দৃশ্য দেখা গেছে। সন্তান লাভের আশায় দেশের নানা প্রান্ত থেকে আসা বহু নিঃসন্তান নারী আশ্রমের শতবর্ষী বটগাছের নিচে ভেজা আঁচল পেতে প্রার্থনায় মনোনিবেশ করেন।
শনিবার সকাল থেকে দিনব্যাপী উৎসব চলাকালে আশ্রম প্রাঙ্গণে ভিড় করেন অসংখ্য নারী-পুরুষ। সদ্যস্নান শেষে ভেজা কাপড়ে থাকা নারীরা রঙিন শাড়ির আঁচল বিছিয়ে অপেক্ষা করছিলেন—গাছের কোনো ফল বা পাতা তাদের আঁচলে পড়লে তা সন্তান লাভের লক্ষণ বলে বিশ্বাস করেন তারা। আশ্রমে থাকা এক নারী বৈষ্ণব তাদের দেখভালের দায়িত্বে ছিলেন।
এক নারী ভক্ত জানান, “লোকমুখে শুনেছি এভাবে মানত করলে সন্তানের আশা পূরণ হয়। তাই আমিও এসেছি, যেন আমার কোল ভরে।”
বগুড়া থেকে আসা আরেক নারী জানান, “৭ বছর ধরে সন্তান হয়নি। বহু চিকিৎসার পরও ফল না পেয়ে এখানে এসেছি। পরিচিত একজন এখানে এসে সন্তান পেয়েছেন, সেই বিশ্বাসে আমিও আসলাম।”
আশ্রম কমিটির সদস্য শ্রী সঞ্জয় কুমার বলেন, “নবান্ন উৎসবে প্রতি বছরই নিঃসন্তান নারীরা মানত করতে আসেন। পরে ভক্তদের কলাপাতায় খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়।”
এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনজুর রহমান বলেন, “এভাবে বসে সন্তান লাভের কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসাগত ভিত্তি নেই। চিকিৎসা বিজ্ঞানে এটি সমর্থনযোগ্য নয়।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির