1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“বিনামূল্যে মাথা ন্যাড়া! খাগড়াছড়িতে লাইফ স্টাইল সেলুনের ব্যতিক্রমী সূচনা”

  • আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ জন দেখেছেন

“বিনামূল্যে মাথা ন্যাড়া! খাগড়াছড়িতে লাইফ স্টাইল সেলুনের ব্যতিক্রমী সূচনা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক;খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়িতে উদ্বোধন হলো ‘লাইফ স্টাইল সেলুন’- আর শুরুতেই দারুণ এক চমক! এখানে যে কেউ সম্পূর্ণ বিনামূল্যে মাথা ন্যাড়া করতে পারবেন। কোনো টাকা-পয়সা নয়- শুধু ইচ্ছে হলেই মাথা ন্যাড়া পরিষেবা উপভোগ করতে পারবেন বলে জানিয়েছে সেলুন কর্তৃপক্ষ।

নতুন এই সেলুনে স্বল্প খরচে ছেলেদের এবং ছোট্ট বাচ্চাদের চুল কাটার পাশাপাশি বিভিন্ন ধরণের ফেশিয়ালসহ আধুনিক গ্রুমিং সেবা অত্যন্ত যত্নসহকারে প্রদান করা হবে বলেও জানান উদ্যোক্তারা।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে শহরের নারিকেল বাগান এলাকার তৈয়ব সিটি সেন্টারের নিচতলায় ‘লাইফ স্টাইল সেলুন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্বত্বাধিকারী মো. এনাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা।

এ সময় সেলুনের আরেক স্বত্বাধিকারী আরাফাদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সুলভ মূল্য, আধুনিক সেবা আর ব্যতিক্রমী আয়োজনে ইতোমধ্যেই আলোচনায় এসেছে লাইফ স্টাইল সেলুন- খাগড়াছড়িবাসীর জন্য যা হতে পারে একটি নতুন গ্রুমিং ঠিকানা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির