1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড”

  • আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৬০ জন দেখেছেন

“ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড”

শিবলী,উপজেলাপ্রতিনিধি,ধুনট,বগুড়া।

গোয়ালঘর পুড়ে ছাই, বসতঘর অল্পের জন্য রক্ষা**

বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে মুহূর্তেই একটি গোয়ালঘর ভস্মীভূত হয়েছে এবং সংলগ্ন বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোসাইবাড়ী ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী (ছোট দিয়ার) গ্রামের শাহ-আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মেহেদী হাসান জানান, গভীর রাতে হঠাৎ শর্ট সার্কিট থেকে প্রথমে গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। পরে আগুন বসতঘরে পৌঁছে গেলেও স্থানীয়দের দ্রুত তৎপরতা এবং ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় বড় ধরনের ক্ষতি থেকে ঘরটি রক্ষা পায়। তবে বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি গরুও দগ্ধ হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদকর্মী মনজুরুল ইসলাম বলেন,
“ধুনট এলাকায় সাম্প্রতিক সময়ে পরপর দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসকে আরও দ্রুততা বাড়াতে হবে। দুর্গম ও সরু গ্রামের রাস্তার কারণে দেরি হলে ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়—এটি এখন গুরুত্বপূর্ণ বিবেচনায় দেখা দরকার।”

ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোঃ সাব্বির হোসেন ক্ষয়ক্ষতির বিষয়ে বলেন,
“গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা। তবে আগুনের ভেতর থেকে প্রায় এক লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকেই অগ্নিকাণ্ডের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

হঠাৎ এই অগ্নিকাণ্ডে এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রাণহানি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির