1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাবি; তাজউদ্দীন হলের নবম তলায় ভয়াবহ ফাটল, আতঙ্কে শিক্ষার্থীরা”

  • আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২২৬ জন দেখেছেন

“৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাবি; তাজউদ্দীন হলের নবম তলায় ভয়াবহ ফাটল, আতঙ্কে শিক্ষার্থীরা”

মো: শাকিল হোসাইন জাবি প্রতিনিধি :
আজ শুক্রবার সকাল ১০:৩৮ মিনিটে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ মেটেওরোলজিক্যাল ডিপার্টমেন্টের (BMD) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও প্রভাব ছিল তীব্র। সেই কম্পনেই শহীদ তাজউদ্দীন আহমদ হলের নবম তলার বি ব্লকে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল (প্রায়৭০ ফিট)—যা মুহূর্তেই ছড়িয়ে দেয় ভয় ও উদ্বেগ।

মাত্র দুই বছর না যেতেই নতুন ভবনের নবম ফ্লোর ফেটে চৌচির হয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করেছেন।

ভূমিকম্পের সময় রুমগুলো কেঁপে ওঠে বলে জানান শিক্ষার্থীরা। দৌড়ে বাইরে গিয়ে ফ্লোরের গভীর ফাটল দেখে অনেকে হতবাক হয়ে যান।

হলের এক শিক্ষার্থী বলেন,
“১০:৩৮–এ হঠাৎ আস্ত দশতলা দুলে উঠল। বাইরে বের হয়ে দেখি বিরাট ফাটল। মনে হচ্ছে সামান্য ধাক্কাতেই ভবনটা নড়ে যায়।”

আরেকজন শঙ্কা প্রকাশ করে বলেন,
“বছর দুয়েকও হয়নি ভবনটি ব্যবহার শুরু হয়েছে। তারপরও এত বড় ফাটল! স্পষ্ট বুঝা যায়—কাঠামোগত ত্রুটি আছে।”

এক সিনিয়র শিক্ষার্থী ক্ষোভভরে বলেন,
“যদি নির্মাণে গাফিলতি না থাকত, তবে এমন নতুন ভবনে ফাটল আসার কথা নয়। আমাদের নিরাপত্তা ঝুঁকিতে।”

ফ্লোরজুড়ে এখন আতঙ্কজনক নীরবতা। কেউ কেউ রুমে ফিরতে সাহস পাচ্ছেন না; অনেকে অন্য ফ্লোরে চলে গেছেন।

শিক্ষার্থীরা দ্রুত প্রকৌশল দপ্তরের জরুরি পরিদর্শন ও ভবনটির স্ট্রাকচারাল সেফটি টেস্ট করার দাবি জানিয়েছেন।

হল প্রশাসন জানিয়েছে, ঘটনা পরপরই বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরকে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির