1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“৪০ হাজার টাকার জন্য মাঝিকে অপহরণ করে খু*ন লাশ মিললে মুন্সীগঞ্জে”

  • আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬০ জন দেখেছেন

“৪০ হাজার টাকার জন্য মাঝিকে অপহরণ করে খু*ন লাশ মিললে মুন্সীগঞ্জে”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি প্রতিনিধি হারুন রশীদ

অপহরণের তিনদিন পর মুন্সীগঞ্জের গজারিয়া হতে জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আরিফ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা গ্রামের সরকার বাড়ির মৃত সাইজুদ্দিন সরকারের ছেলে।
নিহত জেলের নৌকায় মেঘনা নদীর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার খাগকান্দা নৌকা ঘাট থেকে গত ১৯ নভেম্বর বিকালে তিন ব্যাক্তি উঠেন। কৌশলে তাকে মাঝ নদীতে নিয়ে দেশীয় অস্ত্রের মুখে অপহরন করেন। পরে পরিবারের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা।
রাত পর্যন্ত সেই অর্থ পরিশোধ না করলে মোবাইল ফোন বন্ধ হয়ে যায় আরিফের।
আজ শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা মেঘনা নদী থেকে কচুরিপানায় আটকে থাকা ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের গলায় রশি বাঁধা, অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি আরিফের বলে শনাক্ত করে পুলিশ।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহতের পরিবার এসে মরদেহ শনাক্ত করেছে। নিহত ব্যক্তির নাম আরিফ। সে ইঞ্জিন চালিত নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বাবা মারা যাওয়ার পর তিন সদস্যের পরিবারে ছেলেটি ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত ৩ দিন আগে ১৯ নভেম্বর খাগকান্দা ঘাট থেকে বৈদ্যরবাজার ঘাটে যাওয়ার উদ্দেশ্যে তার নৌকায় যাত্রীবেসে উঠেছিল কয়েকজন। এরপর থেকে তার কোন হাদিস পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় নিহতের পরিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় অপহরণের অভিযোগ এনে একটি মামলা করেছিলো।সেই সূত্রে এসব তথ্য উদঘাটন করে পুলিশ।
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নৌ পুলিশ মর্গে প্রেরণ করেছে। পূর্বের মামলায় হত্যার বিষয়টি উল্লেখ করে প্রতিবেদন দেয়া হবে। জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির