1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৫২ জন দেখেছেন

“খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত।

রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা জেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি করে।

সভায় জেলার সামগ্রিক উন্নয়ন, নাগরিক সেবা, তথ্য-উপাত্তের স্বচ্ছতা নিশ্চিতকরণ, গুজব প্রতিরোধ, মিডিয়ার নৈতিকতা, মাঠ প্রশাসনের কার্যক্রম এবং প্রশাসন-মিডিয়া সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন,

“খাগড়াছড়ির উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করতে প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। সঠিক, যাচাইযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জনমানসে আস্থা তৈরি করে এবং উন্নয়নকে ত্বরান্বিত করে। গুজব প্রতিরোধ ও ইতিবাচক তথ্যপ্রবাহ বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, জেলা প্রশাসন সবসময় সাংবাদিকদের সহযোগিতা করবে এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

এছাড়া তিনি সাংবাদিকদের সমস্যাবলী, চ্যালেঞ্জ ও কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে মতামত শোনেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল,সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস,জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজমীন আক্তার,

মো. সাইফ উদ্দিনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

মতবিনিময় সভায় সাংবাদিকরা মাঠ প্রশাসনের সঙ্গে কাজের অভিজ্ঞতা, তথ্যপ্রাপ্তির জটিলতা, যোগাযোগ কাঠামো, জেলা উন্নয়ন অগ্রগতি এবং পেশাগত নিরাপত্তা নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

তাদের প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন জেলা প্রশাসক।

সভার শেষে সাংবাদিকরা নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানান এবং খাগড়াছড়ির উন্নয়ন ও গণমানুষের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির