1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“হোমনায় নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ফুল দিয়ে বরন”

  • আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১২৯ জন দেখেছেন

“হোমনায় নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ফুল দিয়ে বরন”

মোঃআসাদ উল্লাহ – হোমনা উপজেলা প্রতিনিধি।

কুমিল্লার হোমনায় নতুন যোগদানকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারজানা শেলীকে ফুল দিয়ে বরণ করেছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির হোমনা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে উপজেলা শিক্ষা অফিসে তাকে এ সম্মাননা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, মোহাম্মদ হানিফ মিয়া, ও মাহফুজ মিয়া।

শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,সমিতির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক এরশাদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার সাদাত, সহ-সভাপতি প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক কেজিএম সেলিম, প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মাহমুদা আক্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনাজ বেগম, সহকারী শিক্ষক সালমা আক্তার,
সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারজানা শেলী বলেন, “হোমনা উপজেলার প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে আমি সবার সহযোগিতা কামনা করছি। শিক্ষকরা দেশের ভবিষ্যৎ নির্মাতা, তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করলেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব।”

সমিতির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসলেহ উদ্দিন বলেন,“আমরা শিক্ষক। আমরা চাই শিক্ষার মান অটুট থাকুক। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করব—এ প্রতিশ্রুতি দিচ্ছি।”

উল্লেখ্য, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারজানা শেলী গত ০৩ নভেম্বর হোমনায় দায়িত্বভার গ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির