1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“লামায় বান্দরবান ৩০০ আসনে জাবেদ রেজার মনোনয়নের দাবিতে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা”

  • আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ জন দেখেছেন

“লামায় বান্দরবান ৩০০ আসনে জাবেদ রেজার মনোনয়নের দাবিতে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা”

মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে মনোনয়ন প্রদানের দাবিতে শান্তিপূর্ণ পদযাত্রা করেছে লামা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার ২৩ নভেম্বর সকাল থেকে লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ লামা পৌর বাস টার্মিনালে সমবেত হয়ে পদযাত্রা শুরু করেন। পরে লামা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গীর মোরে একটি সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন।
পথসভায় বক্তব্য রাখেন লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহিন, লামা উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান সারাবান তুহুরা, লামা পৌর বিএনপির
সাবেক যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ , অ্যাডভোকেট ইব্রাহিম সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা পাহাড়ি বাঙালি সকল জনগোষ্ঠীর কাছে একজন গ্রহণযোগ্য, যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতা। দলের দুঃসময়ে মাঠে থেকে দলের পক্ষে তার নিরলস ভূমিকা তাকে এই আসনের যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সভায় উপস্থিত নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে জাবেদ রেজাকে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করার জন্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির