1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“হোমনায় তালাবদ্ধ দোকানে অগ্নিকাণ্ড: অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে সাড়েতিন লাখ টাকার ক্ষতি”

  • আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ জন দেখেছেন

“হোমনায় তালাবদ্ধ দোকানে অগ্নিকাণ্ড: অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে সাড়েতিন লাখ টাকার ক্ষতি”

মো. আসাদ উল্লাহ,হোমনা উপজেলা প্রতিনিধি

কুমিল্লার হোমনা চৌরাস্তা সংলগ্ন আলামিন এস এস থাই গ্যালারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (২৩ নভেম্বর) রাত দশটার দিকে দোকানটি তালাবদ্ধ অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়। দোকানের মালিক হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ ইয়াসিন দোকানটি পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের ভেতরে নিয়মিত মালবাহী একটি অটোরিকশা চার্জ দেওয়া হতো। ধারণা করা হচ্ছে, চার্জ দেওয়া অবস্থায় ব্যাটারিতে ত্রুটি (ফল্ট) দেখা দেওয়ায় সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন তুলনামূলক ছোট হলেও ঘরের দুয়া অত্যন্ত বেশি ছিল। তালাবদ্ধ দরজা খুলতে সময় লাগায় স্থানীয়রা পেছনের দরজা ভেঙে প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা করেন।

পরে স্থানীয়দের সহযোগিতা ও হোমনা ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে।

বড় ধরনের কোনো প্রাণহানি বা আশপাশে ক্ষতি না হলেও দোকানের ভেতরের সিলিং, অটোরিকশা এবং কিছু মালামাল পুড়ে যায়।

আগুনে প্রায় সাড়েতিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক জানিয়েছেন।

হোমনা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে অটো রিকশার ব্যাটারি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।”

দোকান মালিক হানিফ মিয়া বলেন,
“আমরা নিয়মিত দোকানের ভেতরেই অটো চার্জ দিতাম। আজ হয়তো ব্যাটারিতে সমস্যা হওয়ায় আগুন ধরে যায়। স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিস না আসলে ক্ষতি আরও বেশি হতো।”

ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির