1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“মৌলভীবাজার-২: বিএনপির মনোনয়ন নিয়ে নাটকীয়তা, শকু’র বদলে আবেদ রাজাকে চায় তৃণমূল”

  • আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১২৫ জন দেখেছেন

“মৌলভীবাজার-২: বিএনপির মনোনয়ন নিয়ে নাটকীয়তা, শকু’র বদলে আবেদ রাজাকে চায় তৃণমূল”

​সাফি,উপজেলাপ্রতিনিধি,কুলাউড়া,মৌলভীবাজার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন নিয়ে চলছে চরম নাটকীয়তা। দলীয় হাইকমান্ড প্রাথমিকভাবে শওকতুল ইসলাম শকু-কে ধানের শীষের প্রতীক বরাদ্দ দিলেও, এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা। সাংগঠনিক অদক্ষতা এবং জনবিচ্ছিন্নতার অভিযোগ তুলে তারা অবিলম্বে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন।
​নেতাকর্মীদের দাবি—আসনটি পুনরুদ্ধার করতে হলে পরীক্ষিত ও ত্যাগী নেতা এডভোকেট আবেদ রাজার কোনো বিকল্প নেই।

তৃণমূলের ক্ষোভের মূল কারণ শওকতুল ইসলাম শকু-র সাম্প্রতিক সাংগঠনিক ব্যর্থতা। অনুসন্ধানে জানা যায়, গত সেপ্টেম্বর ২০২৫ – এ অনুষ্ঠিত কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিলে শওকতুল ইসলাম শকু সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়নাল আবেদীন বাচ্চু এর কাছে পরাজিত হন।
​দলের একাংশের প্রশ্ন, “যিনি মাত্র দুই মাস আগে দলের অভ্যন্তরীণ কাউন্সিলে নিজ দলের কর্মীদের ভোটে পরাজিত হয়েছেন, তিনি কীভাবে জাতীয় নির্বাচনে ধানের শীষের মতো ভারী প্রতীক বহন করবেন?” এছাড়া দীর্ঘদিন প্রবাসে অবস্থানের কারণে দলের মূল স্রোত ও রাজপথের আন্দোলন-সংগ্রামে তার অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাধারণ ভোটার ও কর্মীদের মতে, মাঠের রাজনীতির বাইরে থাকা একজন নেতার হাতে প্রতীক তুলে দিলে এই আসনে বিএনপির বিজয় অনিশ্চিত হয়ে পড়বে।

অন্যদিকে, দলের দুর্দিনে রাজপথে থাকা এডভোকেট আবেদ রাজার পক্ষে জনমত ক্রমশ জোরালো হচ্ছে। তিনি ২০০৮ সালের নির্বাচনেও এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন।

​তৃণমূল কর্মীরা জানান, গত ১৭ বছর ধরে মামলা, হামলা এবং সরকারি নির্যাতনের শিকার হয়েও আবেদ রাজা দল ছেড়ে যাননি। বরং কুলাউড়া বিএনপির প্রতিটি সংকটে তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষ মনে করছেন, এই ত্যাগের স্বীকৃতি হিসেবে এবং আসনটি নিশ্চিতভাবে ঘরে তুলতে হলে আবেদ রাজাই যোগ্যতম প্রার্থী।
​চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় কুলাউড়া
কুলাউড়ার রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের মতে, প্রাথমিক মনোনয়নের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে দলের অভ্যন্তরীণ কোন্দল প্রকট হতে পারে, যার সুবিধা নেবে প্রতিপক্ষ।
​তৃণমূলের দাবি এখন একটাই—হাইকমান্ড যেন বাস্তবতা অনুধাবন করে। সাংগঠনিক বাস্তবতা ও জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ মুহূর্তে শওকতুল ইসলাম শকু-র পরিবর্তে এডভোকেট আবেদ রাজাকে চূড়ান্ত মনোনয়ন দিলে মৌলভীবাজার-২ আসনে ধানের শীষের বিজয় সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা। এখন দেখার বিষয়, বিএনপির শীর্ষ নেতৃত্ব তৃণমূলের এই আবেগের মূল্যায়ন করে সিদ্ধান্ত পরিবর্তন করে কি না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির