“শিবচরে দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়ার আ*ত্ম*হ*ত্যার প্ররোচনাকারীদের শাস্তির দাবীতে ছাত্রছাত্রীদের মানববন্ধন করেন”
সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-
শিবচর-জাজিরা আঞ্চলিক সড়ক বন্ধ করে প্রায় ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে নিহিত সুমাইয়ার সহপাঠীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ২৪শে নভেম্বর সোমবার বেলা ১২.০০ ঘটিকায় সুমাইয়ার সহপাঠিরা আত্মহত্যার প্ররোচনাকারীদের ফাসির স্লোগান দিতে থাকেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়ার সঙ্গে রিফাত উকিল নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর ও তার লোকজন রিফাত উকিলকে সঙ্গে নিয়ে গত ১৮ নভেম্বর সন্ধ্যায় সুমাইয়ার বাড়িতে যান। সেখানে তারা সুমাইয়া ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমান-অপদস্ত করেন।
পরিবারের অভিযোগ, প্রকাশ্যে এই অপমান সইতে না পেরে সুমাইয়া মানসিকভাবে ভেঙে পড়ে। পরে ওইদিন রাতেই নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এর আগে গত ১৮ নভেম্বর প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে রিফাত নামের যুবক লোকজন নিয়ে বাড়িতে এসে অপমান-অপদস্ত করার জেরে সুমাইয়া আক্তার (১৬) নামের ঐ স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে পারিবারিক সুত্রে জানা যায়। গত মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আলেপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে।
এসময় সুমাইয়ার সহপাঠি ইসরাত জাহান বলেন,
আমরা আমাদের বান্ধবীকে যারা আত্মাহত্যাকরতে বাধ্য করেছে তাদের অনতিবিলম্ব দৃষ্টিন্তমুলক শাস্তি মৃত্যু দন্ডর দাবি জানাই।
স্থানীয় যুবদল নেতা বলেন,অকালে একটি প্রান ঝরে গেলো এটা মেনে নেওয়া যায় না, আমরা এর পিছনে যারা আছে তাদের কঠিন শাস্তি চাই।
উমেদপুর অজিফা রবিউল্লাহ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,সুমাইয়া আমার স্কুলের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী ছিলেন, গত ১৮ নভেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে
যেটা মোটেও কাম্য ছিলো না, অকালে একটি প্রান ঝরে গেলো। যারা আত্মহত্যার প্ররোচনায় দিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া জরুরি।
নিহত সুমাইয়ার বাবা আবুল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর ও তার লোকজন নিয়ে আমাদের বাড়িতে এসে আমার মেয়েকে নানা কুরুচিপূর্ণ ও অপমানজনক কথা বলে। আমার মেয়ে সেই অপমানের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমি আমার মেয়ে হত্যার প্ররোচণাকারীদের বিচার চাই।
এ বিষয়ে শিবচর থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনায় বিষয়ে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply